আঙুর পার্পল রঙের আঙুর হচ্ছে বিশ্বের সবচেয়ে পুরোনো ও প্রাচুর্যপূর্ণ স্বাস্থ্যকর ফল। আঙুর ব্লাড লিপিডের ওপর ইতিবাচক প্রভাব ফেলে, প্রদাহ হ্রাস করে ও ব্লাড প্রেশার কমায়, জার্নাল অব দ্য সায়েন্স অব ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারে ২০১৫ সালে প্রকাশিত গবেষণা অনুসারে। আঙুর হচ্ছে পটাশিয়ামেরও সমৃদ্ধ উৎস, যা মাসল ক্র্যাম্প অথবা মাংসপেশির যন্ত্রণাদায়ক সংকোচন প্রতিরোধে সহায়তা করে। সবার রান্নাঘরে থাকা উপাদানের মধ্যে একটি হলো কালোজিরা। বিভিন্ন ধরনের রান্নায় কম বেশি এর ব্যবহার হয়ে থাকে। এই কালোজিরা বিভিন্ন রোগেরই মহাঔষধ। বিশ্বজুড়ে প্রাচীনকাল থেকে এটি ব্যবহৃত হয়ে আসছে। নিয়মিত কালোজিরা খেলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, একজিমা, এলার্জি ইত্যাদি নিয়ন্ত্রণে থাকে। কালোজিরায় ভিটামিন, স্ফটিকল নাইজেলোন, অ্যামিনো অ্যাসিড, স্যাপোনিন, ক্রুড ফাইবার, প্রোটিন, ফ্যাটি অ্যাসিডের মতো লিনোলেনিক, ওলিক অ্যাসিড, উদ্বায়ী তেল, আয়রন, সোডিয়াম, পটাসিয়াম ও ক্যালসিয়াম রয়েছে।